ম্যারাথনে বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সকালে যখন ট্র্যাকে নামলেন, বার্লিনের আকাশ ছিল ঝকঝকে। চমৎকার সকালটিকে একান্তই নিজের রঙে রাঙিয়ে দিয়েছেন প্যাট্রিক ম্যাকাও। কাল বার্লিনের পুরুষ ম্যারাথনে জিতেছেন বিশ্ব রেকর্ড গড়ে। ভেঙে দিয়েছেন ইথিওপিয়ার কিংবদন্তি ম্যারাথনার হেইলে জেব্রেসেলাসির পুরোনো রেকর্ড। তিন বছর আগে এই বার্লিন ম্যারাথনেই জেব্রেসেলাসি ২ ঘণ্টা ৩ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। ২৬ বছর বয়সী ম্যাকাও কাল সময় করেছেন এর চেয়ে ২১ সেকেন্ড কম, ২:৩:৩৮। এই নিয়ে জার্মানির রাজধানীতে ৪২.১৯৫ কিলোমিটার প্রতিযোগিতায় পাঁচবার ভাঙল বিশ্ব রেকর্ড। শেষ ১২ কিমি নিজের সঙ্গে নিজেই লড়াই করে এই রেকর্ড গড়লেন ম্যাকাও। গত বছরও বার্লিনে এই কেনিয়ানই হেসেছিলেন বিজয়ীর হাসি। রয়টার্স।