ম্যাসিউরের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের চতুর্থ বিভাগে টুপি-আপারেসিডেন্স ম্যাচের অন্তিম মুহূর্ত। টুপি হন্যে একটি গোলের জন্য। সেটা তারা পেয়েও গিয়েছিল প্রায়, কিন্তু একি! বল জালে ঢোকার আগ মুহূর্তে লাইন থেকে সেটা ঠেকিয়ে দেন এক অনাহূত। ফিরতি বলে আবার টুপির এক খেলোয়াড়ের শট, আবারও সেই আগন্তুকের ‘সেভ’। কাজটা করেই ভোঁ-দৌড়ে ড্রেসিংরুমে। ক্ষুব্ধ টুপি খেলোয়াড়েরা তাঁকে তাড়াও করেছিলেন। পুলিশ না ঠেকালে কী যে হতো! এই আগন্তুক কোনো ভক্ত বা খেলোয়াড় নন, দলের ম্যাসিউর—যিনি খেলোয়াড়দের ম্যাসাজ করেন। কাণ্ডটা অদ্ভুত হলেও উদ্দেশ্য সফল। আপারেসিডেন্স উঠে গেছে পরের পর্বে! রয়টার্স।