ময়দা বিক্রি নিষেধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দমবন্ধ হওয়া ম্যাচে টিকটিক করে জয়ের ক্ষণ গুনতে থাকা দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। কেউ গাড়ির হর্ন বাজিয়ে, কেউ চিৎকার কিংবা আতশবাজি ফাটিয়ে, মিছিল, মিষ্টি বিতরণ, ঢাক-ঢোল পেটানো অথবা রং ছোড়াছুড়ির দৃশ্য তো আনন্দ প্রকাশেরই। কিন্তু কলম্বিয়ানরা একটু অন্যভাগেই আনন্দ প্রকাশ করেছে। আটা-ময়দা ছুড়ে, শেভিং ফোমের ফেনা গায়ে মাখিয়ে! সাধারণ মানুষ এতে মজা পেলেও কলম্বিয়ার বোগোটা শহরের প্রশাসন কিন্তু মোটেও খুশি নয়। সে জন্যই বোগোটায় আজ ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের দিন আটা-ময়দা এবং শেভিং ফোম বিক্রি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এএফপি।