ময়েসের অগ্নিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে আজ অলিম্পিয়াকসের সঙ্গে শেষ ষোলোর লড়াই ডেভিড ময়েসের জন্য অগ্নিপরীক্ষার চেয়েও বেশি কিছু। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ লিগ জয়ের স্বপ্ন অনেক আগেই শেষ। আগামী বছর চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ একরকম শেষই। এত দিন দলের কর্তাব্যক্তিরা কোচ ময়েসের পক্ষেই ছিলেন। কিন্তু তিন দিন আগে ওল্ড ট্রাফোর্ডে লিভারপুল লজ্জার (৩-০ গোলে হার) পর এখন কর্তারাও নতুন করে ভাবতে শুরু করেছেন। স্যার অ্যালেক্স ফার্গুসনও নাকি এখন ময়েসের হয়ে কথা বলছেন না। তাহলে কি অস্তাচল দেখতে পাচ্ছেন ময়েস? অলিম্পিয়াকসের সঙ্গে গত লেগের ম্যাচটা ইউনাইটেড হেরে এসেছিল ২-০ গোলে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ অন্তত তিন গোলে জিততে হবে ঘরের মাঠে। ফন পার্সি-রুনিরা আজ পারবেন ময়েসকে বাঁচাতে? এএফপি, ওয়েবসাইট।