ময়েসের অস্তিত্বের লড়াই, আপাত নির্ভার মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসি-ইউনাইটেড মহারণ যেন ময়েসের অস্তিত্বের লড়াইও
চেলসি-ইউনাইটেড মহারণ যেন ময়েসের অস্তিত্বের লড়াইও

স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের সময় তাঁর উত্তরসূরি হিসেবে বারবারই আসছিল হোসে মরিনহোর নাম। কিন্তু নিজের উত্তরসূরি নির্বাচনে ফার্গি আস্থা রেখেছিলেন এভারটনের ম্যানেজার ডেভিড ময়েসের ওপর। তিনি হয়তো ভেবেছিলেন ‘মাথা গরম’ মরিনহোর চেয়ে ঠান্ডা মাথার ময়েসই ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাটন নিয়ে এগিয়ে যেতে পারবেন দৃপ্ত পদক্ষেপে। কিন্তু ফার্গুসন যে কত বড় ভুলের রাজ্যে বাস করছিলেন, সেটার সাক্ষাত্ প্রমাণ ইউনাইটেড-ভক্তরা পেয়ে গেছেন হাতে-হাতেই।

ফার্গুসন এমন একজনকে ইউনাইটেডের কোচ হিসেবে নির্বাচিত করতে ভূমিকা রেখেছিলেন, যাঁর এভারটনের ম্যানেজার হিসেবে ইউনাইটে, আর্সেনাল ও চেলসির বিপক্ষে ৫৯টি মোকাবিলায় জয়ের রেকর্ড মাত্র সাতটি। মাঝারি সারির একটি দলের কোচের দায়িত্ব পালন করা ময়েসের অধীনে বড় দল ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে অবস্থা দেখে অনেক সমর্থকই বলতে বাধ্য হচ্ছেন—নাহ, ফার্গুসনের উত্তরসূরি হিসেবে মরিনহোর প্রতিই আস্থাশীল হওয়া উচিত ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বর্তমান অবস্থান সপ্তম। আগামী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডের রেড ডেভিলসদের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হয় কি না, সেটা নিয়েও রয়েছে ঘোরতর সন্দেহ। ইউরোপ-সেরার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড যদি সুযোগ করে নিতে না পারে—তাহলে তা হবে সমর্থকদের জন্য বিরাট লজ্জারই ব্যাপার।

ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে কোচ হিসেবে পছন্দ করেনি। কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংল্যান্ডে এসে নিজের পুরোনো ক্লাব চেলসিতে ভালোই আছেন মরিনহো। নিজ দলের অবস্থানও খুব একটা খারাপ নয়। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শীর্ষ দুই দল সিটি ও আর্সেনালেরও। এ মুহূর্তে মরিনহো ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখাচ্ছেন চেলসিকে।

সম্পূর্ণ বিপরীত দুটি মেরুতে দাঁড়িয়ে থাকা দুই কোচের বোঝাপড়াটা হয়ে যাচ্ছে আজ রাতেই। এ লড়াইয়ে কী ময়েস পারবেন মরিনহোকে হারিয়ে নিজের ব্যাপারে চলা সমালোচনার দাঁত ভাঙা জবাব দিতে!

মাঠের লড়াইয়ে পারফরম্যান্সটা খারাপ হওয়ার কারণে চারদিক দিয়েই সমস্যায় পড়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে তাদের শেয়ারের দাম পড়ে গেছে অভাবনীয় পরিমাণে। ময়েসকে এ মুহূর্তে দায়ী করা হচ্ছে এ সবকিছুর জন্যই। একবার ভেবে দেখুন, কী পরিমাণ চাপ নিয়ে কাজ করে যেতে হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ড দ্রোণাচার্যকে! আপাতত, তাই এই স্কটিশের গলায় আর্তিরই সুর, ‘অনেক সমস্যা চলছে জানি। চ্যাম্পিয়নস লিগও অনিশ্চয়তায়। তবে এ মুহূর্তে এত কিছু নিয়ে ভাবতে পারছি না। আপাতত, রোববারের ম্যাচটির দিকেই আমার যাবতীয় মনোযোগ। ওয়েবসাইট।