ময়েসের ছাঁটাইয়ে ইউনাইটেডের শেয়ারে উল্লম্ফন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ময়েস
ডেভিড ময়েস

ডেভিড ময়েস যেন ‘জগদ্দল পাথর’ হয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য! মাঠে একের পর এক ব্যর্থতা। সে প্রভাব পড়েছে মাঠের বাইরেও।  দলের সাফল্যের খাতা শূন্য থাকলে বাণিজ্যের লক্ষ্মীও উড়াল দেয়। এ কারণেই কিনা শেয়ার বাজারেও ‘রেড ডেভিলদের’ অবস্থা ছিল নাজুক। ময়েসের বিদায়ের পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ইউনাইটেডের শেয়ার এক লাফে বেড়েছে ৬ শতাংশ!

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতেই এক লাফে ইউনাইটেডের শেয়ারের মূল্য ১৯.১৮ মার্কিন ডলারে ওঠে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত এর মূল্য ছিল ১৮.৭৮ মার্কিন ডলার। শেয়ার বাজারে ২০১৩ সালের ২ মের পর এটিই রেড ডেভিলদের সবচেয়ে ভালো অবস্থা। 

এদিকে বিদায়ঘণ্টা বাজার পর ময়েস বলেছেন, শেখার কোনো শেষ নেই! তিনি বলেছেন, ‘সব সময় বিশ্বাস করি, একজন কোচের পেশাগত জীবনে শেখার শেষ নেই। ইউনাইটেডের কোচ হিসেবে যে অমূল্য অভিজ্ঞতা হয়েছে, তা থেকে শিক্ষা নেব।’ এএফপি।