যখন তাঁরা পাশাপাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মধ্যে অনেক মিল। সবচেয়ে বড় মিল অবশ্যই যাঁর যাঁর খেলার ইতিহাসে সর্বকালের সফলতম। ব্যক্তি হিসেবেও দুজন মৃদুভাষী, বিনয়ী, নিরহংকার। ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান-সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার পরশু দেখা করলেন টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারের সঙ্গে। দুজনের নাম-পদবিও কেমন যেন একই রকম ঝংকার তোলে—টেন্ডুলকার, ফেদেরার!উইম্বলডনে প্রায়ই আসেন এককালের শখের টেনিস খেলোয়াড় টেন্ডুলকার। পরশু রয়্যাল বক্সেও ক্যামেরা খুঁজে নিল তাঁকে। স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে টেন্ডুলকার খেলা দেখেছেন ফেদেরারের। তৃতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হয়েছিলেন ডেভিড নালবানদিয়ানের। রয়্যাল বক্সে টেন্ডুলকারের পেছনেই বসেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা।শুধু খেলাই দেখেননি, টেন্ডুলকার সরাসরি কথাও বলেছেন ফেদেরারের সঙ্গে। সেই আলাপনও স্থায়ী হয়েছিল প্রায় ঘণ্টা খানেক। উঠতি বয়সে টেনিসের ভীষণ ভক্ত ছিলেন; জন ম্যাকেনরোর মতো হেডব্যান্ড, আর্মব্যান্ডও পরতেন। হয়তো টেনিস নিয়ে নিজের সেই ভালোবাসার কথাই টেন্ডুলকার শুনিয়েছেন ফেদেরারকে। আর ফেদেরারও চমকে দিয়ে জানিয়েছেন, ক্রিকেটের খবর তিনিও রাখেন।টেন্ডুলকারের জন্য এই তথ্য ছিল রীতিমতো বিস্ময়ের। সেটাই তিনি জানিয়েছেন নিজের টুইটারে, ‘উইম্বলডনের রয়্যাল বক্সের ব্যালকনিতে রজার ফেদেরারের সঙ্গে ঘণ্টা খানেক সময় কাটালাম। কী বিনয়ী একটা মানুষ! এবং ক্রিকেটের অনেক কিছুই ও জানে দেখলাম!!’ফেদেরারও ফেসবুকে লিখেছেন টেন্ডুলকারের সঙ্গে দেখা করা নিয়ে তাঁর মুগ্ধতার কথা, ‘আজ ছিল বিশেষ একটা দিন। খুব ভালো খেললাম। তা ছাড়া ভারতের গ্রেট ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সঙ্গে খানিকটা সময়ও কাটিয়েছি।’ ওয়েবসাইট।