যত দোষ ওয়েঙ্গারের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা ফ্যাব্রিগাস নিজে তো মাঠের বাইরে গেলেনই, ঝামেলায় ফেলে গেলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে। চোট পুরোপুরি সেরে ওঠার আগে তাঁকে খেলানো ঠিক হয়নি, ওয়েঙ্গার ভুল করেছেন; এমনটাই বলছে সবাই। ওয়েঙ্গার অবশ্য বলছে, ফ্যাব্রিগাসের অনুরোধেই তাঁকে দলে নেওয়া হয়েছে। আর ফিটনেস পরীক্ষা দিয়েই দলে ঢুকেছিলেন তিনি। এদিকে ফরাসি কোচ রেমন্ড ডমেনেখও উইলিয়াম গালাসের চোটের জন্য দুষছেন ওয়েঙ্গারকেই। গালাসও সেদিন চোট নিয়ে খেলেছেন বার্সেলোনার বিপক্ষে। পুরোনো চোটে নতুন করে লাগায় পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন গালাসও। এএফপি, ওয়েবসাইট।