যত দোষ দুঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব আয়োজন প্রস্তুত ছিল। বাকি ছিল কেবল উত্সবে মেতে ওঠার অপেক্ষা। তবে সেই উত্সবে আর মেতে ওঠা হয়নি ব্রাজিলবাসীর। কাকা-রবিনহোদের বিদায়ে শোকে মুহ্যমান গোটা ব্রাজিল। আর এই কান্নাভেজা বিদায়ের জন্য ব্রাজিলবাসী দায়ী করছেন কার্লোস দুঙ্গাকে। তিনিই যে তিলে তিলে ব্রাজিলের ছন্দময় ফুটলকে ধ্বংস করে দিয়েছেন!চার বছর আগে দুঙ্গা দায়িত্ব নিয়েছিলেন এই বিশ্বকাপের কথা ভেবেই। পুরো দলকে ভেঙেচুরে নিজের মতো করে গড়েছেন। রোনালদো-রোনালদিনহোদের ছাঁটাই করেছেন তাঁর দল থেকে। ব্রাজিলের ঐতিহ্যবাহী ছন্দময় ফুটবলের বদলে জয়ের মানসিকতায় গড়েছেন ফুটবলারদের। কিছুটা সফলতাও পেয়েছেন। দলকে কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ জিতিয়েছেন। কিন্তু মূল যে লক্ষ্য, সেই বিশ্বকাপ যে এনে দিতে পারলেন না দুঙ্গা! ফুটবল যাদের রক্ত-মাংসে মিশে আছে সেই ব্রাজিলবাসীর শত অভিযোগ, ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গার প্রতিই।এটা ব্রাজিলের ফুটবলের দুর্বলতা নয়। আমাদের যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে। কিন্তু সমস্যা হুলো দুঙ্গার দর্শন। তাঁর মতো একগুয়ে লোককে দলের দায়িত্ব দেওয়াটাই ভুল ছিল—ব্রাজিলের বিদায়ের পর রয়টার্সের কাছে এভাবেই দুঙ্গার প্রতি ক্ষোভ প্রকাশ করছিলেন ২৯ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা। ৪০ বছর বয়সী সিস্টেম এনালিস্ট এডসন বলছিলেন, ‘দুঙ্গা একজন বেয়াদব! রোনালদিনহোর মতো ফুটবলারকে দলে রাখেননি তিনি।’ দল নির্বাচন নিয়ে দুঙ্গার বাড়াবাড়ির ইঙ্গিত দিয়ে ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে অ্যান্ডারসন ভারদাও বলছেন, ‘দুঙ্গার দল দেখে আমরা আগেই আশঙ্কা করেছিলাম এমনটা ঘটবে। শেষ পর্যন্ত তাই ঘটল।’রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচে ব্রাজিলের খেলা উপভোগের জন্য জড়ো হয়েছেন প্রায় ২০ হাজার সমর্থক। খেলা শেষ হওয়ার আগেই সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত মারিয়া এলিজা বলছিলেন, ‘আমাদের কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত ক্ষোভ, হতাশার মধ্যেও আশায় বুক বেঁধে সাও পাওলোর ২৭ বছর বয়সী সিস্টেম এনালিস্ট এডসন বলছেন, ‘আমাদের এই কষ্টকে বিদায় জানানোর কোনো পথ খোলা নেই। ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে আমাদের।’