যত দ্রুত সম্ভব লিগ চায় ৭ ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২টি ক্লাবের মধ্যে পাঁচটি চায় খেলা পিছিয়ে দিতে। বাকি সাতটি ক্লাব যত দ্রুত সম্ভব খেলা শুরুর পক্ষে। এ নিয়ে টানাপোড়েনে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ভবিষ্যৎই এখন অনিশ্চিত। কাল সিসিডিএমের সভাও উত্তপ্ত হয়ে উঠেছিল এ নিয়ে।সিসিডিএমের গত ১২ ফেব্রুয়ারির সভায় এবার জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই লিগ খেলার ব্যাপারে একমত হয়েছিল ১২ ক্লাব। কিন্তু বিসিবির সর্বশেষ বোর্ড সভার আগে ‘ক্লাব সমিতি’ খেলোয়াড়-সংকটের কারণে লিগ পেছানোর আবেদন জানায়। সূত্র জানিয়েছে, এই আবেদন মূলত পাঁচটি বড় ক্লাব আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কালকের সভায় বাকি সাত ক্লাবই যত দ্রুত সম্ভব খেলা শুরুর দাবি জানিয়েছে এবং সম্ভব হলে সেটা এ মাসেই। লিগ পেছানোর দাবি জানানো ক্লাবগুলোর কেউ যোগ দেয়নি এ সভায়।গুঞ্জন আছে, কোনো কোনো বড় ক্লাব অর্থসংকটে ভুগছে। অনেকে দলই গোছাতে পারেনি। খেলা পেছানোর দাবি সে কারণেই। লিগ নিয়ে ক্লাবগুলোর দুই ভাগ হয়ে যাওয়ার কথা স্বীকার করে সিসিডিএম প্রধান জালাল ইউনুস কাল বলেছেন, ‘সাতটা ক্লাব মার্চে লিগ শুরু করতে চাইলেও বাকি পাঁচ ক্লাবের সিদ্ধান্ত এখনো পাইনি। আমরা চাই, ক্রিকেটের স্বার্থে যত দ্রুত সম্ভব লিগ শুরু করতে।’