যদি রানার না থাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানার নিতে দেওয়া না-দেওয়া নিয়ে বিতর্কের অবসান করতে পদ্ধতিটাই বাতিল করার উদ্যোগ নিয়েছে আইসিসি। কিন্তু এ নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার যেমন কড়া সমালোচনা করলেন এই উদ্যোগের। বললেন, সে ক্ষেত্রে লড়াইয়ে সমতা আনার জন্য বোলারদেরও খেলার সময় পানি পান নিষিদ্ধ করা উচিত।‘সে ক্ষেত্রে আমি চাইব, বাউন্ডারি লাইনে যেন বোলারদের পানি পান করতে না দেওয়া হয়। বোলাররা এক ওভার বল করেই বাউন্ডারি লাইনে চলে আসে, যেখানে তাদের জন্য অপেক্ষা করে শক্তিবর্ধক পানীয়’—একটি টিভি চ্যানেলকে বলেছেন ‘লিটল মাস্টার’।নিজে ব্যাটসম্যান ছিলেন। ফলে ব্যাটসম্যানদের পক্ষে তো দাঁড়াবেনই। আইসিসির ক্রিকেট কমিটির সাবেক এই প্রধান ফিল্ডারদের জন্য পানি পানের বিরতি আর বদলি ফিল্ডার নামানোও বাতিল করার পক্ষে, ‘পানি পানের বিরতি রাখাও ঠিক হবে না, এখন যেটি প্রতি ঘণ্টায় হয়ে থাকে। আপনি যদি ব্যাটসম্যানদের জন্য এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করেন, সে ক্ষেত্রে উচিত হবে বদলি ফিল্ডারও আর না রাখা। নিয়মিত ফিল্ডার মাঠের বাইরে চলে গেলে কোনো বদলি ফিল্ডার নামানো যাবে না। কোনো ফিল্ডার যদি ইনজুরিতে পড়ে, কিংবা পেশির টান দেখা দেয়, তাকে মাঠ ছেড়ে যেতে হবে কিংবা মাঠেই থাকতে হবে। এভাবে দুদিক দিয়েই ভারসাম্য আনতে হবে। শুধু ব্যাটিং করা দলটাই কেন ক্ষতিগ্রস্ত হবে?’ ওয়েবসাইট।