যন্ত্রণার নাম পিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর হতে চলল বার্সেলোনায় ফিরেছেন। মাঠের ভেতরে-বাইরে এখনো অনেক কিছুর সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। তবে সেস ফ্যাব্রিগাসের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছেন জেরার্ড পিকে। পিকের নানা রকম মজা, কৌতুক আর নিত্য দুষ্টুমি সামলাতে হিমশিম খাচ্ছেন ফ্যাব্রিগাস!স্পেন ও বার্সার ড্রেসিংরুমে সবচেয়ে বড় ‘জোকার’ বলে একটা পরিচিত আছে পিকের। এই তো সেদিন অনুশীলনে এক পায়ে বুট পরে নেমে নানা কাণ্ড-কারখানায় হাসিয়ে ছাড়লেন সবাইকে। পিকের এই চেহারাটা ফ্যাব্রিগাসের এমনিতে জানাই ছিল। একসময় দুজনের জীবন ছিল এক সুতোয় বাঁধা। বয়স প্রায় সমান, বার্সেলোনার একাডেমিতে সুযোগ পেয়েছেন একসঙ্গে। মাঠের বাইরে দুজন ছিলেন একপ্রাণ। ক্যারিয়ারের চিন্তায় একসময় দেশ ছাড়তে হলো দুজনকে। তবে দেশের বাইরেও দুজনের দেশ হলো একটাই। যদিও ঠিকানা পাল্টে গেল। ফ্যাব্রিগাস লন্ডনে (আর্সেনাল), পিকে ম্যানচেস্টারে (ম্যানইউ)। দূরত্ব একসময় আরও বাড়ল। পিকে ফিরলেন বার্সেলোনায়, ফ্যাব্রিগাস থেকে গেলেন আর্সেনালেই। ৮ বছর পর আবার দুজন মিলেছেন বার্সায়। দীর্ঘ এই বিরতি দুজনের বন্ধুত্বেও একটু দূরত্ব সৃষ্টি করেছে। পিকের ক্লান্তিহীন দুষ্টুমির স্বাদ নতুন করে পেয়ে দিশেহারা ফ্যাব্রিগাস, ‘এ ব্যাপারটার সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে। ও (পিকে) স্রেফ অবিশ্বাস্য!’ রয়টার্স।মাঠে অবশ্য খুব একটা সুসময় যাচ্ছে না পিকের। স্পেন চাইবে, আগের মতো প্রতিপক্ষ ফরোয়ার্ডদেরও মাথাব্যথা হয়ে উঠবেন পিকে।