যমজ স্কোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল স্টেইনের বলে স্টাম্প উড়তে দেখে কাল নিশ্চয়ই ভালো লাগেনি বিজে ওয়াটলিংয়ের। তবে পরিসংখ্যান রোমান্টিক হলে খানিকটা সান্ত্বনা হয়তো পেতে পারেন কিউই উইকেটকিপার-ব্যাটসম্যান। ছুঁয়েছেন সর্বকালের সেরাদের একজনের একটা কীর্তিকে, ঢুকে গেছেন ব্যতিক্রমী এক রেকর্ডের সংক্ষিপ্ত তালিকায়! দুই ইনিংসেই ৬৩ করেছেন ওয়াটলিং, স্যার এভারটন উইকসও একবার দুই ইনিংসেই করেছিলেন ৬৩! তাঁদের চেয়ে বেশি রানের যমজ স্কোর আছে মাত্র সাতজনের! তিলকরত্নে দিলশান ও ফ্রাঙ্ক ওরেলের আছে জোড়া ৬৫, মার্ক ডেকারের ৬৮, রস টেলরের ৭৬, মাজিদ খানের ৭৯, আলভিন কালিচরনের ৮০। সমান রানের একমাত্র জোড়া সেঞ্চুরিয়ান শ্রীলঙ্কার দিলীপ মেন্ডিস, ১৯৮২ সালে ভারতের বিপক্ষে মাদ্রাজে ১০৫ ও ১০৫।