যশোর-আনসার ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে যশোর ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সেমিফাইনালে যশোর জেলা ২-১ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। ১১ মিনিটে জান্নাতুলের গোলে এগিয়ে যায় টাঙ্গাইল। কিন্তু ১৭ মিনিটে গোলটি শোধ করেন রুপা। এর পর ২৮ মিনিটে হেনার গোলে জয় নিশ্চিত হয় যশোরের। একই ভেন্যুতে অন্য ম্যাচে আনসার ২-১ গোলে হারায় নারায়ণগঞ্জকে। ৪৩ মিনিটে মিথিলার গোলে নারায়ণগঞ্জ এগিয়ে গিয়েও জিততে পারেনি। ৬১ মিনিটে কাবিনা চাকমা সমতায় ফেরান, আর ৮৭ মিনিটে দলকে ফাইনালে তোলেন জাহানারা। আগামীকাল ফাইনাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৩টা ৪৫ মিনিটে। দর্শকদের জন্য উন্মুক্ত এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।