যস্মিন দেশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি আর ঐতিহ্যে বৈচিত্র্যময় এক দেশ ভারত। দেশটাকে জন্টি রোডসের এতই পছন্দ যে নিজের মেয়ের নামও রেখেছেন ভারতের সঙ্গে মিলিয়ে—ইন্ডিয়া জেনি রোডস। গত বছর মুম্বাইয়ের সান্তাক্রুজ হাসপাতালেই জন্ম হয়েছিল ইন্ডিয়া জেনির। ভারতের প্রতি রোডসের এ ভালোবাসার প্রকাশ যে শুধুই মেয়ের নামে সীমাবদ্ধ নেই, তা সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার দেখালেন আরও একবার। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের এই ফিল্ডিং কোচ কাল মুম্বাইয়ের পেজাওয়ার মন্দিরে সপরিবারে গেলেন মেয়ের জন্য পুজো দিতে! পরে পুজো দেওয়ার সময়ের একটা ছবিও রোডস দিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। একেবারে পুরোদস্তুর ভারতীয় পোশাকে রোডসকে দেখে কে বুঝবে তিনি ভারতীয় নন! ইন্ডিয়ান এক্সপ্রেস।