যা খেলার খেলছে প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির ওপর কারও হাত নেই। তাই বলে পুরো সিরিজটিই যদি আটকে যায় প্রকৃতির বাধায়, তখন নিয়তি বলে মেনে নেওয়াটাও হতাশার। গল, কলম্বো—প্রথম দুটি টেস্টের ড্রতে বৃষ্টির ভূমিকা ছিল। পাল্লেকেলের ‘মুত্তিয়া মুরালিধরন’ স্টেডিয়ামে তৃতীয় টেস্টে তো বৃষ্টিই একক নায়ক।চার দিন ফুরিয়ে গেছে। অথচ খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার! প্রথম দিন ৪০, দ্বিতীয় দিন ৪১ ওভার, তৃতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি মাঠে। কাল চতুর্থ দিনে খেলা শুরু করা গেলেও সেই বৃষ্টির উৎপাতে ২২.৩ ওভারের বেশি হতেই পারল না।চতুর্থ দিনে গিয়েও তাই শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। কাল দিন শেষে ৮ উইকেটে তাদের স্কোর ছিল ৩০৩। কালকের ২২.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ আগের দিনের ২৪৪ রানের সঙ্গে যোগ করে ৫৯ রান। হারায় ৩টি উইকেট। ৩টি উইকেটই নিয়েছেন রঙ্গনা হেরাথ। প্রথম শিকার ব্রেন্ডন ন্যাশ। আগের দিনের সঙ্গে মাত্র ৫ রান যোগ করতেই ন্যাশ আউট হয়েছেন ৬৭ রানে। বাফ রানের খাতা খুলতেই পারেননি। মাত্র ৮ রান করে ফিরে গেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। ২৭৪ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর সুলেমান বেন (২৯*) আর কেমার রোচ (১২*) মিলে ২৯ রানে জুটি গড়ে স্কোরটাকে ৩০০ ওপরে নিয়ে যান।আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে মনে হচ্ছে, আজ শেষ দিনেও হয়তো শেষ হবে না ম্যাচের প্রথম ইনিংসটাই! ওয়েবসাইট।