যাওয়া হচ্ছে না সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ট্যুরের পাশাপাশি ইউরোপেও নিয়মিত খেলছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।এবার প্রস্তুতি নিচ্ছিলেন রাশিয়ায় যাওয়ারও। কিন্তু ২৪ থেকে ২৭ জুলাই অনুষ্ঠেয় রাশিয়ান ওপেনে খেলতে যাওয়ার সব প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না তাঁর। পরশু জিমনেসিয়ামে অনুশীলনের সময় কোমরে ব্যথা পেয়েছেন সিদ্দিকুর। চোটটা গুরুতর না হলেও চিকিৎ​সক জানিয়েছেন, আপাতত ১৫ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।