যাচ্ছেন কোলো তোরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ করেই ম্যালেরিয়া এসে হাজির আইভরিকোস্ট ক্যাম্পে। আর তাতে ভুগেই বিশ্বকাপটা শঙ্কায় পড়ে গিয়েছিল লিভারপুল ডিফেন্ডার কোলো তোরের। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে বসনিয়ার বিপক্ষে দলে না থাকলেও শঙ্কা দূরে সরিয়ে বিশ্বকাপে যাচ্ছেন তোরো ভাইদের বড়জন। পরশু ঘোষিত চূড়ান্ত দলে আছেন দিদিয়ের দ্রগবা, ইয়াইয়া তোরে, সলোমন কালুরাও। তবে লামুশির দলে জায়গা হয়নি গত মৌসুমে রাশিয়ান লিগে ২০ গোল করা স্ট্রাইকার সেইডু ডুম্বিয়ার। ১৫ জুন জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আইভরিকোস্ট। রয়টার্স।