যাচ্ছেন লুইজ, থাকছেন এভরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন ডিফেন্ডারের জন্য ছয় কোটি ১০ লাখ ইউরো! বার্সেলোনায় নয়, অবিশ্বাস্য এই মূল্যে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ, যেখানে পাবেন স্বদেশি দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মারকিনহোস। তাঁর বর্তমান ক্লাব চেলসি জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন লুইজের ব্যক্তিগত চাহিদা ও স্বাস্থ্য পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চেলসি ছাড়বেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার। পরে টুইটারে লুইজ লিখেছেন, নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে তিনি রোমাঞ্চিত। ক্লাব থেকে বিদায় নেওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার প্যাট্রিস এভরারও। তবে অভিজ্ঞ এই লেফটব্যাক বর্ধিত চুক্তিতে আরও এক মৌসুম থেকে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডেই। এএফপি৷