যাদের সঙ্গী স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড বইয়ের একটি অনাকাঙ্ক্ষিত পাতায় জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রথম রাউন্ড থেকেই বাদ! এই নিয়ে পঞ্চমবার এই ভাগ্য মেনে নিতে হলো কোনো দলকে

ইতালি ১৯৫০
ইতালি ছিল বিশ্বকাপের সবচেয়ে লম্বা সময়ের চ্যাম্পিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ হয়নি ১৯৪২ ও ১৯৪৬ সালে, ১৯৩৪ ও ১৯৩৮ সালে শিরোপাজয়ী ইতালি বিশ্বচ্যাম্পিয়ন ছিল তাই ১৯৫০ বিশ্বকাপ পর্যন্ত। ওই ’৩৮-এর দল স্বাভাবিকভাবেই ছিল না ১৯৫০ বিশ্বকাপে। ইতালি দলটিকে আরও দুর্বল করে দিয়েছিল ব্রাজিল বিশ্বকাপের বছর খানেক আগের সুপারগা বিমান দুর্ঘটনা। তুিরনো ক্লাবের ১৮ জন ফুটবলার মারা যান ওই দুর্ঘটনায়, যাঁদের বেশ কজন ছিলেন জাতীয় দলের। অনেক দ্বিধার পর শেষ পর্যন্ত ব্রাজিলে গিয়েছিল ইতালি। তবে বিমানে নয়, জাহাজে! প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে পরের ম্যাচে প্যারাগুয়েকে হারানোর (২-০) পরও দেশের পথ ধরতে হয়। ফেরাও কিন্তু বিমানে নয়, জাহাজে!

ব্রাজিল ১৯৬৬
জুলেরিমে চিরতরে নিজদের করে নেওয়ার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড গিয়েছিল ব্রাজিল। পেলে ও গারিঞ্চার গোলে বুলগেরিয়াকে হারিয়ে সূচনাটাও ছিল দারুণ। কিন্তু ওই ম্যাচেই বুলগেরিয়ানদের যথেচ্ছ পা চালানোর শিকার পেলে। চোট নিয়ে পরের ম্যাচে বাইরে, ফরোয়ার্ডদের একের পর এক মিসে হাঙ্গেিরর কাছে ৩-১ গোলে হার। শেষ ম্যাচে মরিয়া পেলে নামলেন বটে, তবে আবারওযথেচ্ছ ফাউলের শিকার। আর ইউসেবিও তো ছিলেনই। ‘ব্ল্যাক প্যান্থারের’ দুই গোলে পর্তুগাল জিতল ৩-১ গোলে।

ফ্রান্স ২০০২
বিশ্বকাপ ও ইউরো জিতে কোরিয়া-জাপানে এসেছিল ফ্রান্স হট ফেবারিট হিসেবে। অথচ বিশ্বকাপে এসে যেন খেলাই ভুলে গেল! বিশ্বকাপ অভিষিক্ত সেনেগালের কাছে প্রথম ম্যাচে ১-০-তে হার, পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র। দলের মহাতারকা জিনেদিন জিদান চোট নিয়ে এই দুই ম্যাচ খেলতে পারেননি, কিন্তু সেটা তো আর অমন বাজে পারফরম্যান্সের অজুহাত হতে পারে না! শেষ ম্যাচে জিদান কোনো রকমে মাঠে নামলেও ডেনমার্কের কাছে ফ্রান্স হারল ২-০-তে। দলে ছিলেন ইউরোপের তিন লিগের সর্বোচ্চ তিন গোলস্কোরার। কিন্তু সেই দল বিশ্বকাপে গোল করতে পারল না একটিও!
২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যতটা চমকে দিয়েছিল ইতালি, তার চেয়ে অনেক বেশি চমকে দিল পরের বিশ্বকাপে। কাগজে-কলমে স্কোয়াড ছিল আগের বিশ্বকাপের চেয়ে শক্তিশালী। দক্ষিণ আফ্রিকায় গ্রুপটাও পেয়েছিল ইতালি অনেক সহজ। কিন্তু প্যারাগুয়ে ও দুর্বল নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল তারা ১-১ গোলে, শেষ ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে গেল ৩-২ গোলে!

স্পেন ২০১৪
ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতে হ্যাটট্রিক করা দলকে মনে হলো একদমই ছন্নছাড়া। আগেরবার ফাইনালে হারানো হল্যান্ডের বিপক্ষে গোল করে শুরু করেছিল স্পেন। ব্যস, এরপর ঠিকঠাক করতে পারেনি আর কিছুই। শিরোপা জেতা ওই তিন টুর্নামেন্ট মিলিয়ে ৭টি গোল খাওয়া দল এবার ২ ম্যাচেই হজম করল ৭ গোল! প্রথম বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথম দুই ম্যাচে হারের বিব্রতকর স্বাদও পেতে হলো। শঙ্কা এখন আরও বড় লজ্জার। চ্যাম্পিয়নদের সবচেয়ে বাজে ফল ২০০২ বিশ্বকাপে ফ্রান্সের ১ পয়েন্ট। এবার কোনো পয়েন্ট পাবে স্পেন? ওয়েবসাইট।