যান্ত্রিক পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় পুরোনো অব্যবহার্য মোবাইল, ক্যামেরা বা এমন ইলেকট্রনিক যন্ত্রপাতি পড়ে আছে? তাহলে সেটিকে যত্ন করে রেখে দিন। কে জানে, কখন কীভাবে কাজে লেগে যায়! জাপানে যেমন সেগুলো কাজে লাগছে অলিম্পিক পদক তৈরির কাজে। ২০২০ টোকিও অলিম্পিকের জন্য প্রায় পাঁচ হাজার পদক তৈরি করবে অলিম্পিক আয়োজকেরা, আর সেটি তারা বানাতে চাইছে পুরোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি রিসাইকেল করে। কদিন ধরে মানুষকে এমন অব্যবহার্য যন্ত্রপাতি দান করে দিতেও অনুরোধ করছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ। রাস্তার পাশে ‘ডোনেশন বক্স’ বা স্পনসর এনটিটি ডোকোমোর দুই হাজার স্টোরে এভাবে আট টন যন্ত্রপাতি সংগ্রহ করার লক্ষ্য তাদের। উদ্দেশ্য? পরিবেশ সুরক্ষা। অবশ্য নতুন নয় এই বুদ্ধি, রিও অলিম্পিকেও ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে পদক তৈরি করা হয়েছে। এএফপি।