যুক্তরাষ্ট্র থেকে যাবে ব্রাজিলেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

গ্রুপ ‘জি’ থেকে জার্মানি দ্বিতীয় রাউন্ডে উঠবে, তা অনুমিতই ছিল। কোন দল তাদের সঙ্গী হবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। পর্তুগাল, ঘানা, যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্রই তাতে কম নম্বর পাচ্ছিল। সেখানে দ্বিতীয় পর্বে খেলছে যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনাল পর্যন্তও মসৃণ হতে পারে তাদের যাত্রা—এমন প্রত্যাশা সমর্থকেরা করতেই পারে। তাই বলে ফাইনাল! একটু বাড়াবাড়ি রকমের উচ্চাশা নয় কি?
তবে যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান ‘বাড়ি ফেরার তাড়া নেই’ মন্ত্রে উজ্জীবিত করছেন ছাত্রদের। বরং বলছেন, তারা যেন তাদের পরিবারের সদস্যদের ফিরতি বিমানের টিকিটের তারিখ পাল্টে নেয়। তো কবে দেশে ফিরবেন তারা? কবে আবার, বিশ্বকাপ ফাইনালের পরে! শুনুন ডিফেন্ডার ওমর গঞ্জালেজের মুখে, ‘ইয়ুর্গেন দারুণ ইতিবাচক। তিনি আমাদের বলেছেন, আমরা দেশে ফেরার ফ্লাইট যেন ১৪, ১৫ জুলাইয়ে করি। কারণ আমরা এখানে শেষ পর্যন্তই থাকছি।’ দেখা যাক, যুক্তরাষ্ট্র দল যুক্তরাষ্ট্রে কবে নাগাদ ফেরে! রয়টার্স।