যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ানডে ক্রিকেটের মর্যাদা অর্জন করল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ৭৮ রানের জবাবে মাত্র এক উইকেট হারিয়েই সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল বাংলাদেশ। দলীয় ১২ রানের মাথায় ও ব্যক্তিগত নয় রানে সাজঘরে ফিরে যান আয়েশা আক্তার। এরপর শুকতারা ও ফারজান হক অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত শুকতারা ২৯ রান ও ফারজান হক ২৭ রানে অপরাজিত ছিলেন।টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন খাদিজাতুল কোবরা। আর যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ডরিস ফ্রান্সিস।আজ সকাল নয়টায় বিকেএসপির মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ বাছাইয়ের এই প্লে-অফ ম্যাচে জিতে বাংলাদেশ পেয়ে গেল ওয়ানডে ক্রিকেটের মর্যাদা।আজকের ম্যাচে বাংলাদেশের পক্ষে সালমা, শুকতারা, রোমানা, জাহানারা ও সাথিরা জাকির নেন একটি করে উইকেট। আর বাংলাদেশের বোলিং ঝড়ের মুখে যুক্তরাষ্ট্রের আর মাত্র দুই ব্যাটসম্যানই ১০-এর কোটা পার হতে পেরেছেন।