যুক্তরাষ্ট্রে খেললেন নিষিদ্ধ আশরাফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল। তবে এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে তাঁর টুর্নামেন্ট খেলার পথে কোনো বাধাই হলো না! ২৩-২৬ মে অনুষ্ঠিত ১২ দলের লস অ্যাঞ্জেলেস টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেললেন পেগাসাসের হয়ে। আশরাফুলের দল অবশ্য সেমিতেই বিদায় নেয় এলএ ক্যাভালিয়ার্সের কাছে হেরে। যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদিত ২০ হাজার ডলার প্রাইজমানির এ টুর্নামেন্ট জিতেছে ক্যাভালিয়ার্স। ক্রিকইনফো।