যুক্তরাষ্ট্রের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ চলাকালীন অনেক দেশই অনেক রেকর্ড করে যাচ্ছে। এবার টেলিভিশনের সামনে বসে খেলা দেখার রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। নিউইয়র্কভিত্তিক তথ্য ও গবেষণামূলক প্রতিষ্ঠান নিয়েলসেনের জরিপে দেখা গেছে, ইএসপিএন ও ইউনিভিশনে ২ কোটি ৪৭ লাখ দর্শক যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচটি উপভোগ করেছিলেন। সংস্থাটির এক প্রতিবেদনে জানা যায়, ২০১০ বিশ্বকাপে একই সংখ্যক দর্শক হল্যান্ড-স্পেন ম্যাচটিও দেখেছিলেন। তবে নিজ দেশের ম্যাচে আগে কখনো এত দর্শক হয়নি যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে। অন্যদিকে ইএসপিএন বলছে, তাদের অ্যাপটির মাধ্যমে ৪ লাখ ৯০ হাজার মার্কিন ম্যাচটি দেখেছে। মার্কিন মুলুকে ফুটবল খুব একটা জনপ্রিয় নয়। তবে ধীরে হলেও ফুটবলপ্রেমে আচ্ছন্ন হচ্ছেন দেশটির অনেকেই। ওয়েবসাইট।