যুক্তরাষ্ট্রের ১০০০ সোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সোনার জন্য কত হা-হুতাশ অনেক দেশের! ভারতের মতো জনবহুল দেশ অলিম্পিক গেমসের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একটি ব্যক্তিগত সোনা জিততে পেরেছে। অথচ যুক্তরাষ্ট্র মুড়ি-মুড়কির মতো সোনা জেতে। নয় নয় করে সেই সোনার সংখ্যা ১০০০ ছুঁয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির।
শনিবার রাতে সাঁতারপুলে মেয়েদের ১০০ মিটার মিডলে রিলেতে সোনা আসার পরই তাদের এই দাবি। তবে অলিম্পিক নিয়ে ঘাঁটাঘাঁটি করা কিছু ইতিহাসবিদের এ নিয়ে একটু সংশয় আছে। তাঁরা নিশ্চিত নন যুক্তরাষ্ট্রের সোনার সংখ্যা আসলেই এক হাজার হয়েছে কি না। তবে যুক্তরাষ্ট্র বলছে, রিওতে আসার আগে অলিম্পিকে দেশটির সোনা ছিল ৯৭৭টি। এবার সাঁতারে মেয়েদের মিডলে রিলেতে পাওয়া সোনাটি ছিল ২৩তম। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক থেকে অলিম্পিকযাত্রা শুরু করা যুক্তরাষ্ট্র চলে গেছে ধরাছোঁয়ার বাইরে। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সোনা জিতছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, সংখ্যাটা ৪৭৩। সূত্র: রয়টার্স।