যুগপূর্তিতে পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অভিষেকের এক যুগ পূর্তি আজ। এ উপলক্ষে ২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্ট খেলা ক্রিকেটারদের পুনর্মিলনীর আয়োজন করেছে বিসিবি। আজ বিসিবি কার্যালয়েই নাঈমুর রহমানের দলের সবার আবার একসঙ্গে হওয়ার কথা।খুব বড় কোনো আয়োজন অবশ্য করছে না বিসিবি। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা দলের দুই ক্রিকেটার আমিনুল ইসলাম ও আল শাহরিয়ার আছেন দেশের বাইরে। কাল সন্ধ্যা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি দেশে থাকা সব ক্রিকেটারের সঙ্গেও। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমরা সবাইকেই আনার চেষ্টা করছি। যাঁদের পাওয়া যাবে তাঁরা আসবেন, কেক কাটবেন, একটু হয়তো কথাবার্তা হবে।’ ক্রিকেটারদের সঙ্গে অভিষেক টেস্টের টিম ম্যানেজমেন্টের সদস্য এবং নির্বাচকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে পুনর্মিলনীতে।