যুদ্ধ নয় শান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন ক্রিকেট অস্ট্রেলিয়া যুদ্ধ নয়, শান্তি চায়। এখন ওরা বুঝতে পারছে প্রতিশোধ মাঠের খেলাতেই নিতে হবে, অসৌজন্যমূলক আচরণ দিয়ে নয়। অথচ ড্যারেন লেম্যান যখন স্টুয়ার্ড ব্রডকে উত্ত্যক্ত করার প্ররোচনাটা দিয়েছিলেন, তখন চুপ করেই ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। লেম্যানের কথায় উদ্বুদ্ধ হয়েই ফেসবুকে ব্রড-বিদ্বেষী পেজ খুলেছিলেন কিছু অস্ট্রেলিয়ান সমর্থক। পরিকল্পনা ছিল বক্সিং ডেতে মেলবোর্নে গিয়ে গ্যালারি থেকে দুয়ো দেওয়া হবে ব্রডকে। তবে এত দিন পরে টনক নড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া সেই পেজের অনুসারীদের অনুরোধ করছে ওই পরিকল্পনা থেকে সরে আসার। পেজটি ফেসবুক থেকে সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে এর উদ্যোক্তাদের। ওয়েবসাইট।