যুদ্ধংদেহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন টেলর,মার্ক ভারমিউলেন
ব্রেন্ডন টেলর,মার্ক ভারমিউলেন

ভালোই লেগেছে ব্রেন্ডন টেলর ও মার্ক ভারমিউলেনের মধ্যে। বিতর্ক আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের ৫৪ রানে অলআউট হওয়া নিয়ে। সাবেকেরা সমালোচনা করছেন, টেলরের মতো কেউ আবার বর্তমান খেলোয়াড়দের আগলেও রাখছেন। এ নিয়ে ভারমিউলেনের সঙ্গে তর্কেই টেলর টেনে আনেন সাবেক সতীর্থের একসময়কার মানসিক অসুস্থতা, ‘এমন একজন কথা বলছে, যার মানসিক ভারসাম্যই নেই।’ তাতেই খেপেছেন ভারমিউলেন। ২০০৬ সালে দলে সুযোগ না পাওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে আগুন ধরিয়ে দেওয়া সাবেক এই ক্রিকেটার হুমকি দিয়েছেন টেলরকে, ‘তোমাকে সামনে পেলে হিসাবটা তখনই চুকিয়ে নেব। কী বলছ, তা নিয়ে সতর্ক থেকো ***!’ সিডনি মর্নিং হেরাল্ড।