যুদ্ধে রাজপুত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮ বিশ্বকাপ আয়োজনের যুদ্ধে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার ভার পড়ল খোদ রাজপুত্র উইলিয়ামের কাঁধে। পরশু ব্রিটিশ রাজকীয় দপ্তর থেকে জানানো হয়েছে, ২ ডিসেম্বর চূড়ান্ত ভোটাভুটির আগে উইলিয়াম ভোটারদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীও কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। ডেভিড বেকহাম তো শুরু থেকেই ২০১৮ বিশ্বকাপ ইংল্যান্ডে আয়োজনের জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার যুক্ত হলেন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী। উইলিয়াম অবশ্য ফুটবলের পাঁড় ভক্ত। গত সপ্তাহেও ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখতে মাঠে ছিলেন। অ্যাস্টন ভিলার সমর্থক উইলিয়াম ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। এএফপি।