যুব অলিম্পিক গেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানজিংয়ে অনুষ্ঠানরত যুব অলিম্পিক গেমসের ফাইভ এ-সাইড হকিতে স্পেন ও অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ ৪-১ গোলে হেরেছে কানাডার কাছে। চার গোল খেয়ে বসার পর বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন নাঈম উদ্দিন। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
শ্যুটিং ও সাঁতারেও হতাশা: হকির মতো বাংলাদেশের দিনটি বাজে গেছে শ্যুটিং ও সাঁতারেও। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইয়ে বাদ পড়েছেন বিকেএসপির শারমিন আক্তার জুনিয়র, ৩৯৭ স্কোর করে ২০ জনের মধ্যে হয়েছেন ১৯তম। আর সাঁতারে হিটেই বাদ পড়েছেন আসিফ রেজা। ছেলেদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৪.৯৮ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আটজনের মধ্যে চতুর্থ এবং সব মিলিয়ে ৫১ জনের মধ্যে ৩৪তম হয়েছেন।