যুব এশিয়া কাপের হকি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ নভেম্বর মালয়েশিয়ায় শুরু হবে অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপ। এ প্রতিযোগিতার জন্য কাল হকি ফেডারেশন ঘোষিত ১৮ সদস্যের দলে নয়জনই আছেন জাতীয় দলের খেলার অভিজ্ঞতাসম্পন্ন। প্রথম দিনেই বাংলাদেশের সামনে পাকিস্তান। ১৫ নভেম্বর ওমান ও ১৬ নভেম্বর দক্ষিণ কোরিয়া। সেমিফাইনালে উঠলে যুব বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। সেই প্রত্যাশা নিয়েই ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশদল: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, রেজাউল করিম, ফরহাদ আহমেদ সিতুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, খালেদ মাহমুদ, সারোয়ার হোসেন, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, রুম্মন সরকার, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম, মাহবুব হোসেন, নাজমুল হাসান, মিলন হোসেন। কোচ: মাহবুব হারুন।