যুব কমনওয়েলথ গেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বীপদেশ সামোয়াতে অনুষ্ঠানরত যুব কমনওয়েলথ গেমসের মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন তামান্না আক্তার। বিকেএসপির এই অ্যাথলেট সময় নেন ২৬.৫৯ সেকেন্ড। আর্চারিতে ছেলেদের রিকার্ভ বোয়ে বাছাইপর্বে তৃতীয় হয়েছেন তামিমুল ইসলাম, মেয়েদের বিভাগে নন্দিনী খান চতুর্থ। বক্সিংয়ে ৫৬ কেজি ওজন শ্রেণিতে স্কটল্যান্ডের প্রতিযোগীর কাছে ৩-০ পয়েন্টে হেরেছেন রাকিব শেখ। স্কোয়াশের পুরুষ দ্বৈতে সাইফুল মিয়া ও রাকিন আজিজ ৩-০ সেটে হেরেছেন মালয়েশিয়ার জুটির কাছে। সাঁতারের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১৯ জনের মধ্যে ১২তম হয়েছেন আরিফুল ইসলাম।