যুব কমনওয়েলথ গেমসে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫-১১ সেপ্টেম্বর সামোয়াতে বসছে পঞ্চম যুব কমনওয়েলথ গেমসের আসর। এতে বাংলাদেশ অংশ নেবে সাঁতার, অ্যাথলেটিকস, বক্সিং, আর্চারি ও স্কোয়াশে। সামোয়ার উদ্দেশে আগামীকাল বাংলাদেশ ছাড়বেন অ্যাথলেটরা।
সাঁতারে আরিফুল ইসলাম ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ও সুরাইয়া আক্তার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন। ১০০ মিটার স্প্রিন্টে সৈয়দ আশরাফুজ্জামান রচি, মেয়েদের ১০০ ও ২০০ মিটারে দৌড়াবেন তামান্না আক্তার। বক্সিংয়ে ৫৬ কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ রাকিব শেখ এবং ৫২ কেজিতে লড়বেন মোহাম্মদ রবিন মিয়া। আর্চারির রিকার্ভ বোয়ে খেলবেন আমিনুল ইসলাম ও নন্দিনী খান স্বপ্না। স্কোয়াশের এককে মোহাম্মদ সাইফুল মিয়া লড়বেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ইংল্যান্ডের প্যাট্রিকের সঙ্গে। স্কোয়াশের দ্বৈতে রাকিন আজিজকে সঙ্গী করে সাইফুল প্রথম রাউন্ডে খেলবেন ফিজির জুটির বিপক্ষে।