যুব কাবাডিতে চ্যাম্পিয়ন ঢাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩তম মিজান জাতীয় যুব কাবাডিতে চ্যাম্পিয়ন ঢাকা জেলা, যুব কাবাডিতে এটি তাদের দ্বিতীয় শিরোপা। ঢাকার কাবাডি স্টেডিয়ামে কাল ফাইনালে ৩০-১৮ পয়েন্টে রাজশাহীকে হারিয়েছে ঢাকা। সারা দেশ থেকে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৩৭টি জেলা। আঞ্চলিক পর্ব শেষে চূড়ান্ত পর্বে খেলেছে ১২টি দল।ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি হাসান মাহমুদ খন্দকার। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক এডিবল অয়েল লিমিটেডের বিপণন ব্যবস্থাপক ফারিয়া ইসলাম।