যুব ক্রিকেটারদের ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামীকাল ঢাকা আসছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১০ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে ১৬ এপ্রিল। এরপর দুটি ওয়ানডে হবে সিলেটে—২১ ও ২৩ এপ্রিল। বাকি তিনটি ওয়ানডে মিরপুরে ২৬, ২৭ ও ২৯ এপ্রিল। অনূর্ধ্ব-১৯ দলের মতো ব্যস্ত সময় কাটবে অনূর্ধ্ব-১৭ দলেরও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সঙ্গে দুটি তিন দিনের ম্যাচ খেলবে যশোর ও খুলনায়। যশোরের ম্যাচটি শুরু ৮ এপ্রিল, খুলনায় ১৩ এপ্রিল। এরপর খুলনায় ২টি ও বিকেএসপিতে ১টি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল যথাক্রমে ১৭, ১৯ ও ২২ এপ্রিল। এ ছাড়া বিসিবি কম্বাইন্ড স্কুল দল দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে কেরালা ক্রিকেট একাডেমির সঙ্গে। সিলেটে প্রথম তিন দিনের ম্যাচ শুরু হবে ৭ এপ্রিল। মিরপুরে ১৬ এপ্রিল শুরু দ্বিতীয় তিন দিনের ম্যাচ। ১১ ও ১৩ এপ্রিল সিলেটে দুটি ওয়ানডে, ২০ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে মিরপুরে।