যুব বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন বর-কনে ছাড়া বিয়েবাড়ি। আজ তুরস্কে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল, কিন্তু ২৪ দলের টুর্নামেন্টে নেই সবচেয়ে কাঙ্ক্ষিত নাম দুটিই। যে দুটি দল মিলে আগের ১৮টি আসরের ১১টিই ভাগাভাগি করে নিয়েছে সেই আর্জেন্টিনা-ব্রাজিলই নেই যুব বিশ্বকাপে। এবার দক্ষিণ আমেরিকার বাছাইপর্বই পেরোতে পারেনি ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তৃতীয় সর্বোচ্চ দুবার শিরোপাজয়ী পর্তুগাল অবশ্য আছে। এ ছাড়া ঘানা, স্পেন, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও যুগোস্লাভিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে।