যুব বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনাই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ ফুটবল! এও সম্ভব? অবিশ্বাস্য হলেও সত্যি, এ বছর তুরস্কে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর হবে এই দুই দলকে ছাড়াই। দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ দুই দল। তাই যাওয়া হলো না বিশ্বকাপে! ব্রাজিল আবার গ্রুপ ‘বি’তে ছিল সবার নিচে। আর্জেন্টিনা কলম্বিয়ার সঙ্গে নিজেদের শেষ ম্যাচ জিতেছে বটে, কিন্তু আগের তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় লাভ হয়নি কোনো। চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, পেরু ও ইকুয়েডর উঠেছে শেষ পর্বে। এখান থেকে চারটি দেশ পাবে বিশ্বকাপের টিকিট। রয়টার্স।