যুব মহিলা হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে কাল নওগাঁ জেলা ১৯-১ গোলে হারিয়েছে যশোরকে। জয়ী দলের নাজমিন সর্বোচ্চ ৮টি গোল করেছেন। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বিজেএমসি ২১-৫ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। বিজেএমসির শিরিনা করেন সর্বোচ্চ ৮ গোল।