যুব মহিলা হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের সেমিফাইনালে উঠেছে বিজেএমসি, নওগাঁ, জামালপুর ও পঞ্চগড় জেলা। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় জামালপুর ১৫-৮ গোলে হারিয়েছে যশোরকে। অন্য ম্যাচে পঞ্চগড় ২০-১০ গোলে কুষ্টিয়াকে, নওগাঁ ১৫-৩ গোলে জামালপুরকে ও বিজেএমসি ২৪-১১ গোলে পঞ্চগড় জেলাকে হারিয়েছে। আজ প্রথম সেমিফাইনালে বিজেএমসি মুখোমুখি হবে জামালপুরের, অন্য সেমিফাইনালে নওগাঁ খেলবে পঞ্চগড়ের বিপক্ষে।