যুব মহিলা হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে লোটো জাতীয় যুব মহিলা হ্যান্ডবল। উদ্বোধনী দিনে জামালপুর জেলা ১৭-৬ গোলে দিনাজপুরকে, নওগাঁ জেলা ২২-৩ গোলে রাঙামাটিকে, পঞ্চগড় জেলা ১৪-৮ গোলে ময়মনসিংহকে ও বিজেএমসি ২৯-০ গোলে নারায়ণগঞ্জকে হারিয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জোবেরা রহমান লিনুসহ অন্যরা।