যুব মহিলা হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোটোর পৃষ্ঠপোষণায় পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় যুব মহিলা হ্যান্ডবল। চার দিনের প্রতিযোগিতায় চার গ্রুপে ভাগ হয়ে খেলছে ১২টি দল—নওগাঁ, জামালপুর, যশোর, বাগেরহাট, নড়াইল, ময়মনসিংহ, পঞ্চগড়, রাঙামাটি, দিনাজপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জ। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আয়োজক হ্যান্ডবল ফেডারেশন।