যুব হকিতে ওয়াকওভার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব হকির সুপার লিগে উঠে ওয়াকওভার দিয়েছে দিনাজপুর জেলা। কাল দিনাজপুর মাঠে না থাকায় চট্টগ্রামকে জয়ী ঘোষণা করা হয়েছে।মওলানা ভাসানী স্টেডিয়ামে এদিন ঢাকা ১২-১ গোলে নড়াইলকে হারিয়েছে। ৬ গোল করেছেন সাইমন। জয়পুরহাট ৯-২ গোলে হারিয়েছে রংপুরকে। হ্যাটট্রিকসহ ৬ গোল রতনের। রাজশাহী জেলা ১১-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। হ্যাটট্রিকসহ ৭ গোল রুবেলের। সেমিফাইনালে উঠে গেছে রাজশাহী ও চট্টগ্রাম।