যুবরাজ-ঝড়ে ভারতের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১ রান করেও হেরে গেল অস্ট্রেলিয়া। কাল রাজকোটে যুবরাজ সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে একমাত্র টি-টোয়েন্টিটা ৬ উইকেটে জিতে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ৫২ বলে ১৪ চার ও ১ ছয়ে করেছিলেন ৮৯ রান। কিন্তু যুবরাজের ৩৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় করা অপরাজিত ৭৭ রানের কাছেই হারতে হলো তাঁকে। টি-টোয়েন্টিতে এটাই যুবরাজের সর্বোচ্চ ইনিংস। ওয়েবসাইট।