যুবরাজ-ঝড়ে বেঙ্গালুরুর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বলে ১১। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা ভারতে খলনায়ক বানিয়েছিল যুবরাজ সিংকে। প্রশ্ন উঠে গিয়েছিল তাঁর সামর্থ্য নিয়েই। দুই সপ্তাহ পরেই শারজায় কাল যুবরাজ ঘোষণা দিলেন, এপিটাফ লেখার সময় এখনো আসেনি। ২৯ বলে ৩ চার ও ৫ ছয়ে অপরাজিত ৫২, যুবরাজ জবাব দিয়েছেন ব্যাট দিয়েই। ৪৭ বলে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটিতে তাঁর সঙ্গী বিরাট কোহলি করেছেন ৩৮ বলে ৪৯। ২০ বল ও ৮ উইকেট হাতে রেখে দিল্লির ১৪৫ রান টপকে গেছে তাঁদের দল বেঙ্গালুরু। তবে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা দলটির লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ওয়েবসাইট।