যুবরাজ থাকছেন!
যুবরাজ সিংকে বুঝতে ভারতের সাবেক প্রধান নির্বাচক কিরন মোরের কথাটাই যথেষ্ট, ‘ও ম্যাচ উইনার। ছিল এবং এখনো আছে।’ ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ফর্মটা যে বড্ড ভোগাচ্ছে তাঁকে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রান ১ ও ১০। শুধু কি ব্যাটিং? দুই ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও ছেড়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সামনের ম্যাচে তাঁর একাদশে থাকা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। তবে টি-টোয়েন্টির ছয় বলে ছয় ছক্কার মালিক দুঃসময়ে পাশে পাচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে, ‘ওয়ানডে দল থেকে বাদ পড়া কেউ টি-টোয়েন্টিতে ফিরলে তার ওপর চাপ থাকেই। দুটি ম্যাচ পার করেছে সে। ম্যাচ উইনার হিসেবে তাকে যেমনটা জানি, সেই ফর্মেই সে ফিরবে বলে আশা করি।’ যুবরাজের অবদান ছাড়াই টানা দুটি ম্যাচ জিতেছে ভারত। আজ যদি খেলেন আর ফিরে পান ছন্দ, ভোগান্তি আছে মুশফিকদের! ওয়েবসাইট।