যুবরাজ ফিরতে চান আরও আগেই
ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতেছেন। যুবরাজ সিংয়ের লড়াই এখন নিজের সঙ্গে। মাঠে ফিরেছেন, নেটে বাটিং শুরু করেছেন। লক্ষ্য দ্রুতই জাতীয় দলে ফেরা। গত ২৫ জুন, ক্যানসারের পর প্রথম নেট সেশনের দিন বলেছিলেন ফিরতে চান সেপ্টেম্বরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। কিন্তু আরেকটু শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিজেকে। ফিরতে চান সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই।৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুটি টি-টোয়েন্টি ভাইজাগ ও চেন্নাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ১৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে চান যুবরাজ। তবে এটাও জানিয়ে দিয়েছেন, ফিরবেন কেবল শতভাগ ফিট হলেই, ‘৮০ শতাংশ বা ৯০ শতাংশ ফিট হলেও আমি ফিরব না। যদি মনে করি আমি শতভাগ ফিট, তবেই মাঠে নামব।’ ওয়েবসাইট।