যুবরাজ বাদ, অভিষেকের অপেক্ষায় পুজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন যুবরাজ সিং। যুবরাজ না পারলেও ঘরোয়া ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ঈর্ষণীয় ব্যাটিং করে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন চেতেশ্বর পুজারা। আসন্ন সিরিজেই ভারতীয় দলে অভিষেকের প্রহর গুনছেন এই ব্যাটসম্যান।গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পি সারা ওভালে অনুষ্ঠিত টেস্টে খেলতে পারেননি জহির খান, শ্রীশান্ত, হরভজন সিং ও গৌতম গম্ভীর। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন এ চার ক্রিকেটারই।ভারতীয় দলের প্রধান নির্বাচক ক্রিস শ্রীকান্ত বলেন, দল নির্বাচনের ক্ষেত্রে ফর্ম, ফিটনেস—সবকিছু বিবেচনায় আনা হয়েছে। পুজারাকে দলে রাখা সম্পর্কে শ্রীকান্ত বলেন, ‘গত দুটি ঘরোয়া মৌসুমে সে অসাধারণ খেলেছে। পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা হয়েছে তার।’—ক্রিকইনফোভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়না, পুজারা, মুরালি বিজয়, হরভজন, জহির খান, ইশান্ত শর্মা, ওঝা, শ্রীশান্ত ও অমিত মিশ্র।