যুবরাজ সিংয়ের ফুসফুসে টিউমার ধরা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ড্যাশিং অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ফুসফুসে টিউমার ধরা পড়েছে। আর এ কারণেই ক্রিকেট থেকে আপাতত দূরে রয়েছেন তিনি। চিকিত্সকেরা জানিয়েছেন, যুবরাজের ফুসফুসের এই টিউমার চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় ‘নন-ম্যালিগন্যান্ট’। অর্থাত্ এতে ক্যানসারের আশঙ্কা নেই। সঠিক চিকিত্সা, পরিচর্যা ও ওষুধে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।ভারতীয় ক্রিকেটের জন্য এটি একটি বিরাট দুঃসংবাদ। গত ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপের পর পরই যুবরাজ সিং অসুস্থ বোধ করছিলেন। সে কারণে ইংল্যান্ড সফরে মাত্র একটি টেস্ট খেলেই নিজেকে প্রত্যাহার করেছিলেন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি ওয়ানডে দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। বলা বাহুল্য, অস্ট্রেলিয়া সফরেও তাঁকে পাবে না ভারতীয় দল।এক বিবৃতির মাধ্যমে যুবরাজের এই অসুস্থতার কথা গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর মা শবনম সিং। তিনি বলেন, ‘ইংল্যান্ড থেকে ফেরার পর পরই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর এই অসুস্থতা ধরা পড়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, ও গুরুতর অসুস্থ। তবে তাঁরা এ-ও জানিয়েছেন, যুবরাজের ফুসফুসের টিউমারটি ডাক্তারি পরিভাষায় নন-ম্যালিগন্যান্ট। অর্থাত্ এটি ক্যানসার নয়। যথাযথ চিকিত্সা ও ওষুধে এটি সম্পূর্ণ ভালো হওয়ার কথা। তবে এটি জানাতে পারি, যুবরাজের চিকিত্সা চলছে এবং সে আগের চেয়ে অনেকটাই সুস্থ।’তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, ‘যুবরাজ বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাঁর অসুস্থতার কথা জানিয়ে দিয়েছেন। আপাতত ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে তাঁকে।’ ওয়েবসাইট।