যুবরাজ-হ্যাজেল প্রিমিয়ার লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবরাজের বিয়ের কার্ড
যুবরাজের বিয়ের কার্ড
নকশাকারীদের সঙ্গে হবু বর-বউ
নকশাকারীদের সঙ্গে হবু বর-বউ

নতুন টুর্নামেন্টে নেমে পড়ছেন যুবরাজ সিং। সেখানে অবশ্য তাঁর ব্যাটিং পার্টনার কেবল একজনই—হ্যাজেল কিচ। এবার যে জীবনের উইকেটে ব্যাটিং করতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার। যুবরাজ ও বলিউড তারকা কিচের বিয়ের কার্ডও আলোচনায়। এই কার্ডের নামই দেওয়া হয়েছে ‘যুবরাজ অ্যান্ড হ্যাজেল প্রিমিয়ার লিগ’!
কার্ডের নকশা করেছেন স্যান্ডি ও কপিল খুরানা। কার্ডের পরতে পরতে আছে ক্রিকেট-রস। চার ধরনের ক্যারিকেচার দেখা যাচ্ছে কার্ডে। এক জায়গায় বোলারদের মাথা ​বলের আঘাতে ফুলে ঢোল। আরেক কার্টুনে দেখা যাচ্ছে ব্যাটিং করছেন কিচ। তবে ভারসাম্য আছে। শুধু ক্রিকেট নয়, জায়গা পেয়েছে বলিউডও। বাকি দুই কার্টুনে যে হিন্দি ছবির নাচ-গানের ছাপ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিয়েটা হবে ৩০ নভেম্বর, চণ্ডীগড়ে। সেটি হওয়ার কথা শিখ ধর্ম অনুসারে। এরপর ২ ডিসেম্বর আরও একটি বিয়ে হবে হিন্দু রীতিতে। প্রথম বিয়েটা হবে ঐতিহ্য মেনে। পরের​ বিয়েতে হবে আসল ধুমধাম। ৫ ডিসেম্বর বিয়ে পরবর্তী সংবর্ধনা হবে দিল্লিতে।
বিয়ে যত ঘনিয়ে আসছে, যুবরাজও বেশ ফর্মে ফিরছেন। রঞ্জিতে সর্বশেষ ম্যাচেও ২৬০ রানের ইনিংস খেলেছেন।